ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলি নারী–শিশুকে মুক্তি দিল হামাস, ভিডিও প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭৫ বার পঠিত

ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে এক ইসরাইলি নারী ও দুই শিশুকে মুক্ত করে দিতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, গত শনিবার ইসরাইলে হামাসের ব্যাপক হামলার পর কোনো এক সময় তাদের আটক করা হয়েছিল।

হামাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ইসরাইলি নারী–শিশুদের নির্বিচার আটক করেছে। যদিও হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে নারী ও শিশুদের বিরুদ্ধে ‘অপরাধ সংঘটনের’অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিপ্রেক্ষিতে হামাস ভিডিওটি প্রকাশ করেছে।

আলজাজিরার হাতে আসা ভিডিওটি দূর থেকে ধারণ করা। এতে অজ্ঞাত এক নারী ও দুই শিশুকে একটি বেড়ার পাশে রেখে আসেন এক ব্যক্তি। সম্ভবত তিনি হামাসের সদস্য। ধারণা করা হচ্ছে, জায়গাটি গাজা ও ইসরাইলের সীমান্ত বেড়া। দূরে আর পেছন থেকে ভিডিও করায় নারী ও শিশুদের মুখ দেখা যায়নি।

বুধবার রাতে আলজাজিরা ভিডিওটি সম্প্রচার করেছে। তবে ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। ইসরাইলি কর্তৃপক্ষও এ ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নি।

তবে কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নারী ইসরাইলের নাগরিক। সেই সঙ্গে তিনি ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী। সংঘাতের সময় দুই শিশু সন্তানসহ তাকে আটক করা হলেও এখন ছেড়ে দেওয়া হয়েছে।

হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাতের শুরু ৭ অক্টোবর। ওই দিন ইসরাইলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। ভেদ করে ইসরাইলের গর্ব করার মতো নিরাপত্তাব্যবস্থাকে।

শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। আটক করা হয় ১৫০ ইসরাইলিকে। শুরুতে হতবাক হলেও দ্রুত পালটা জবাব দেয় ইসরাইল। পালটা আক্রমণ করে গাজা উপত্যকায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর পর থেকে ফিলিস্তিনে মুহুর্মুহু বোমা পড়ছে। ইসরাইলি বিমান হামলায় গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে। দেখা দিয়েছে খাবারের চরম সংকট। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় মৃত মানুষের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০০-তে। তাদের মধ্যে দেশটির ১৫৫ জন সেনা সদস্যও রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102