ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের ২২ দিনের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার পঠিত

সরকারের ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় সোহেল (৩৮) নামের এক জেলেকে ২২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় মাছ শিকার করেন ওই জেলে। পরে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নুর মোহাম্মদ প্যাদার ছেলে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছিলেন জেলে সোহেল।

সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার আমতলী থানাপুলিশের সহায়তায় বুড়িশ্বর নদীতে টহল দেওয়ার সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় জেলে সোহেলকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক উপজেলা সহকারী কমিশার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ বিষয়ে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ওই জেলেক দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দ তিন কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102