ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ার অনুমতিতে অস্ত্র-গোলাবারুদ বানাচ্ছে হামাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৬৫ বার পঠিত

ইসরাইলের কড়া আকাশ প্রতিরক্ষা ভেঙে ভয়াবহ অভিযান চালিয়েছে ফিলিস্তিনি রাজনৈতিক বাহিনী হামাস। শনিবার ভোরে বাহিনীটির নিক্ষেপ করা ৫০০০ রকেটে তান্ডব চলে ইসরাইল ভূখণ্ডে।

ছোট্ট এ বাহিনীর শক্তিশালী অস্ত্রে বেশ বেগ পেতে হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তবে এ ধরনের অস্ত্র এবং গোলাবারুদগুলো নিজেরাই তৈরি করছে তারা।

গাজায় বসেই তাদের কারখানায়ই তৈরি হচ্ছে এএসব অস্ত্র। এ তথ্য দিয়েছেন হামাস ন্যাশনাল রিলেশনস অ্যাব্রোডের প্রধান আলি বারাকা।

লেবাননে বসে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা হামাসের অস্ত্র তৈরির বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমাদের কাছে ২৫০ কিমি., ১৬০ কিমি., ৮০ কিমি. এবং ১০ কিমি. রেঞ্জের রকেট এবং সবকিছুর জন্য স্থানীয় কারখানা রয়েছে। আমাদের মর্টার এবং তাদের শেল তৈরিরও কারখানা রয়েছে। রাইফেল এবং বুলেটের কারখানা আছে। আমরা রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে বুলেট তৈরি করছি। আমরা এটি গাজায় নির্মাণ করছি।’

রাশিয়া টুডের আরবি-নিউজ চ্যানেল আরটিআরবিকের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সিএনএন।

শনিবার ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনী হামাস ইসরাইলে আশ্চর্যজনকভাবে হামলা শুরু করে। ইসরাইল হামলার প্রতিশোধ হিসাবে সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে। যার কৌশলের অংশ হিসাবে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং খাদ্য ও জ্বালানি প্রবেশেও বাধা দেয়।

মঙ্গলবার মিসরও গাজায় তার ক্রসিং বন্ধ করে দেয়। ছিটমহলের একমাত্র পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎও ফুরিয়ে যাওয়ার ফলে অন্ধকারে ডুবে যায় পুরো গাজা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102