ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি, কারখানা মালিকের জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করে চারদিনে মধ্যে কারখানা অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।

স্থানীয়রা জানান, প্রায় ২০-২৫ দিন আগে বাঘুটিয়া গ্রামে কারখানা স্থাপন করেন নওগাঁর শহিদুল ইসলাম। এখানে ২০-২৫জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি করে আসছিলেন। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে চারদিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102