ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর কাজী হানিফ আনসারীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর কাজী হানিফ আনসারী ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং ৭ নম্বর ওয়ার্ডের আমিন উল্যাহর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চরপার্বতী ইউনিয়নের কদমতলায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ নামক স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের তিন ডজনের বেশি মামলা রয়েছে। তবে সেগুলোতে জামিনে আছেন বলে তিনি দাবি করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কাজী হানিফের নির্দেশে একদল দুর্বৃত্ত চরপার্বতী ইউনিয়নের কদলতলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান বাদি হয়ে কাজী হানিফকে প্রধান আসামি করে ৩১ জনের নামসহ ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে বিএনপি, জামায়াত, যুবদলসহ বিরোধী দলের উপজেলা সিনিয়র নেতাদের নাম রয়েছে।

বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন জাগো নিউজকে বলেন, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত গায়েবি মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব গায়েবি মামলা প্রত্যাহার এবং কাজী হানিফসহ বন্দিদের মুক্তির দাবি জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102