ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বসুরহাট সরকারি মুজিব কলেজে শ্রেণিকক্ষে ফেসবুকিং, ৩৫ স্মার্টফোন জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজে শ্রেণিকক্ষে অমনোযোগী থাকায় ৩৫ শিক্ষার্থীর স্মার্টফোন জব্দ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ অক্টোবর) একাদশ শ্রেণির তিন শাখাতেই এ অভিযান চালানো হয়।

কলেজ সূত্র জানায়, কলেজের শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার আগে থেকে নিষিদ্ধ ছিল। যা ভর্তির প্রসপেক্টাসেও উল্লেখ রয়েছে। কিন্তু একাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীরা আদেশ অমান্য করে ক্লাসের সময় স্মার্টফোনে ফেসবুকে ব্যস্ত থাকে। পরে সোমবার কর্তৃপক্ষ ওই তিন শাখায় অভিযান চালিয়ে ৩৫টি স্মার্টফোন জব্দ করে।

কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মার্টফোনের কুফল সম্পর্কে বারবার বলার পরও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। এজন্য অমনোযোগী ৩৫ শিক্ষার্থীর ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের নরমাল (বাটন) মোবাইল ব্যবহার করার শর্তে স্মার্টফোনগুলো ফেরত দেওয়া হয়।

বসুরহাট সরকারি মুজিব কলেজে একাদশ শ্রেণির তিন শাখায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102