ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে অবিবাহিত যুবকের বাড়িতে অবস্থান ৩ সন্তানের জননীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন এক নারী (২৮)। ওই নারীর তিনটি সন্তান রয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) থেকে প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হোসেন পলাতক।

আবুল হোসেন (২৭) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি অবিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায় সাত বছর ধরে আবুল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে আবুল হোসেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ের কথা বললে টালবাহানা করছেন। কোনো উপায় না পেয়ে তিনি আবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে।

পলাতক থাকায় অভিযুক্ত আবুল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা করেও পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102