ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতা দুলু-তাঁতী দলের আবুল কালাম আজাদ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পঠিত
বিএনপি নেতা দুলু, তাঁতী দলের নেতা আবুল কালাম আজাদ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে এবং জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

শামসুদ্দিন দিদার জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর নাটোরে হত্যা ও বিস্ফোরকসহ পৃথক দুই মামলায় নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির না হওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন আবেদন বাতিল করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অপরদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার আরও জানান, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আজ রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102