ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে চোলাই মদসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ১০০০ লিটার চোলাই মদ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জেলার তাড়াইল উপজেলার নগরকুল এলাকার অশ্বিনী চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (৩৬), একই উপজেলার চর তালজাঙ্গা এলাকার রাজু মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (১৮) ও মধ্যপাড়া এলাকার মো. বকুল মিয়ার ছেলে মো. রিদয় মিয়া (২১)।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টিতে অভিযান চালায় করিমগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা এক হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম, গ্যাসের ১৫টি সিলিণ্ডার, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102