ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনার আইফোন হারিয়েছেন উর্বশী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

বিশ্বকাপের আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের সে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। উর্বশী রাউতেলাও ছিলেন।

তবে খেলা শেষে হাসি মুখে ঘরে ফিরতে পারেননি উর্বশী। সবাই যখন পাকিস্তান বধের আনন্দে তৃপ্তির ঢেকুর তুলে ফিরছিলেন তখন ‘সনম রে’ সুন্দরীকে বের হতে হয়েছে হারানোর বেদনা নিয়ে। কেননা খেলা দেখতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছেন সোনায় মোড়া আইফোনটি। সামাজিক মাধ্যমে এ খবর মায়ানগরীর এ লাস্যময়ী নিজেই দিয়েছেন।

আগে যা ছিল টুইটার এখন তা এক্স। স্বর্ণের ফোন হারানোর যন্ত্রণা সেখানেই ভাগ করে নিয়েছেন উর্বশী। লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগির সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’

এ খবর শুনে মর্ত্যের উর্বশীর পোস্টে দৌড়ে এসেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে সান্তনার প্রলেপ মেখে কেউ লিখেছেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’

তবে এই সাড়ে সর্বনাশের সময়ও নেটাগরিকদের কেউ কেউ মুখ টিপে হেসেছেন। বেরসিক এক নেটিজেন টিপ্পনী কেটে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থের কাছে রয়েছে।’তবে সোনার ফোন হারানোর বেদনায় কাতর সুন্দরী কোনো উত্তর দেননি।

খেলা চলাকালীন কয়েকটি ভিডিও নেট পাড়ায় প্রকাশ করেছিলেন উর্বশী। সেখানে দেখা গেছে, নীল পোশাকে বসে থাকা উর্বশী যেন মোদি স্টেডিয়ামের সৌন্দর্য বাড়িয়েছেন। তার মন খুন করা হাসি দেখে বোঝা যাচ্ছিল বেশ ফুরফুরে মেজাজে আছেন। কে জানত সেই হাসিই রূপ নেবে বিষাদে। সোনার ফোন হারিয়ে বেদনার চাদর জড়িয়ে বাড়ি ফিরতে হবে তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102