ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বসত ঘরে ৩ সন্তানসহ মাকে হত্যা, গ্রামজুড়ে চাঞ্চল্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়আনি গ্রামের শাহ আলম মিয়া প্রায় নয়মাস আগে পাড়ি জমান সৌদি আরবে। বাড়িতে রেখে যান দুইছেলে, মেয়ে ও স্ত্রীকে।

বাড়িতে তারা একাই থাকত।
প্রতিদিনের মত সোমবার রাতেও শাহ আলমের স্ত্রী জেকি আক্তার তার দুই ছেলে মাহিন ও মহিন এবং কন্যা ওজিফাকে সঙ্গে নিয়ে ঘরেই ছিলেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে গৃহকর্মী জেসমিন ঘরের প্রধান ফটক বন্ধ দেখে জেকিকে ডাকতে থাকেন। কিন্তু সাড়া শব্দ পাননি। পরে স্বজনদের বিষয়টি জানালে তারা এসে গেইট খুলে একটি কক্ষের মেঝেতে জেকি ও তার ছোট ছেলে মহিন এবং পাশের বাথরুমে বড় ছেলে মাহিনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এছাড়া পিআইবি, সিআইডি ও ডিবি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ঘটনার পর নিহতদের বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। তারা নৃশংস হত্যাকাণ্ডের বিচার চান।

নিহতের স্বজনরা জানান, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা খুনিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দাবি জানান।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনার তদন্তে পুলিশ, সিআইডি, পিআইবিসহ চারটি টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102