আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে মোহনপুর উপজেলা সদর ইউনিয়নের একটি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সমাবেশের শেষ প্রান্তে বক্তব্য দিচ্ছিলেন আয়েন উদ্দিন। তখন অতিরিক্ত নেতাকর্মীদের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। অন্য নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য আইন উদ্দিনও পড়ে যান।
মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে গেছে। তবে কেউ আহত হননি। আমিও ব্যথা পাইনি।