ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার থানারোড ও মুখার্জিপাড়া এলাকায় এ অভিযান চালনা মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় তাকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে মুখার্জি পাড়ার মেসার্স শফি ওয়েল মিল নামক প্রতিষ্ঠানে তদারকিতে লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন, বোতলজাত করাসহ মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক ওমর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে থানারোডে মেসার্স মেডিসিন পয়েন্ট নামক একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানটির মালিক হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে আইন অমান্যকারী ব্যবসায়ীদের জরিমানা করা হয়। পাশাপাশি সেখানে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102