ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নিয়োগ বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার এই নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তাকে তিন বছরের জন্য কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে যোগদান করেন ২৭ ফেব্রুয়ারি। সে অনুযায়ী ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তার।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে নদী দখল নিয়ে কথা বলে আলোচনায় আসেন কমিশন চেয়ারম্যান। সেখানে একজন মন্ত্রীকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন মঞ্জুর। তার ২৪ দিনের মাথায় নিয়োগ বাতিল হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102