ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন জেলে, ২৫ ঘণ্টা পর মিললো মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

পুলিশের অভিযানের সময় চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শাকিল হোসেন ব্যাপারীর (১৯) মরদেহ উদ্ধার হয়েছে।

নিখোঁজের ২৫ ঘণ্টা পর বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের আজকা বাজার নামাক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া এলাকার মো. রহিম ব্যাপারীর ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমাদের নিয়মিত অভিযানে লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ ধরা হচ্ছিল। এ সময় নৌকাকে ধরার চেষ্টা করে । জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ওই ট্রলারে থাকে আট জেলে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে সাতজনকে আটক করলেও একজন নিখোঁজ থাকেন। বাকি সতা জনকে থানায় এনে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, মরদেহ থানা থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি সত্য। জেলেরা পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেন। সাতজনকে আটক করা হলেও একজন নিখোঁজ হন। তার মরদেহই আজ উদ্ধার হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখার সঙ্গে আঘাত প্রাপ্ত হন এবং ডুবে গিয়ে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102