ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল, কী বলছেন ছাত্রলীগ নেত্রী?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

ফেনী সরকারি কলেজের ছাত্রলীগের এক নেত্রীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তুমুল আলোচনা-সমালোচনার পরিপেক্ষিতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই ছাত্রলীগ নেত্রী।

বুধবার (১৮ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিও প্রসঙ্গে ছাত্রলীগ নেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘কিছু ফেইক আইডি থেকে আমাকে নিয়ে যা চলছে তা নিয়ে কথা বলার ইচ্ছা না থাকলেও অনেকে বলার কারণে আমার বক্তব্য পরিষ্কার করছি। প্রযুক্তির ব্যবহারে কিছু কিছু সময় মানুষকে ভয়ংকর হয়রানির স্বীকার হতে হয়, যা এরমধ্যেই অনেকের সঙ্গে হয়ে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মাধ্যমে কাজটি নিখুঁতভাবে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়েছে।’

প্রসঙ্গত, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ফেনী জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে আপত্তিকর অবস্থায় অন্তরঙ্গ মুহূর্তে ওই নেত্রী। অপর ভিডিওতে ‘স্বল্প বসনা’ হয়ে কানে হেডফোন লাগিয়ে ভিডিওকলে কথোপকথন করছেন তিনি। এ ছাড়া আরেকটি ছবিতে এক ব্যক্তির সঙ্গে তাকে ধূমপানরত দেখা যায়।

প্রসঙ্গত, রাজনীতিতে সক্রিয় না থেকেও ২০১৯ সালের কমিটিতে হঠাৎ বড় পদ পেয়ে সবাইকে চমকে দেয় এই ছাত্রলীগ নেত্রী।

এ প্রসঙ্গে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, বিষয়টা নেতাকর্মীদের মাধ্যমে জানার পর ভীষণ অস্বস্তিতে রয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102