ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোম্পানীগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো যুবকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসান পিয়াস (৩৮) নামের দুবাইফেরত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মুছাপুরের বাংলা বাজারের মার্কেটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসান পিয়াস মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন দুবাই থাকার পর গত ফেব্রুয়ারিতে দেশে এসেছিলেন।

পুলিশ জানায়, বাজারের ব্যবসায়ীদের দেওয়া খবরে গিয়ে হাবিব ম্যাশনের দোতলার কক্ষে পিয়াসের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের জেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তিনি আত্মহত্যা করেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই মার্কেটে গিয়ে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে উৎস খুঁজতে গিয়ে একটি কক্ষকে সন্দেহ হয়। পরে ওই কক্ষ খুলে পিয়াসের গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, পিয়াস দেশে ফিরে গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তবে তিনি বিদেশ থেকে আসার পর থেকে স্থানীয়দের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এনিয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনের সঙ্গে কলহ সৃষ্টি হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আত্মহত্যার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102