ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জের দুর্গাপূজা উপলক্ষে ১১০০ অসহায় পেলেন বস্ত্র উপহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩২ বার পঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তি উদ্যোগে ১১০০ নিম্নআয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ‘বিধাতার কল্যাণের জন্য কিছু করতে চাইলে মানুষের কল্যাণের জন্যকরতে হবে’ এ স্লোগানে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে আব্দুল্লাপুর ইউনিয়নের গোয়ালপাড়ায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক রতন ঘোষের উদ্যোগে বিভিন্ন বয়সী নিন্ম আয়ের নারী পুরুষের মধ্যে শাড়ি, লুঙ্গী, জামা বিতরণ করা হয়। নতুন বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এ সময় আরও উপস্থিতর ছিলেন- মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ, আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, টঙ্গীবাড়ী উপজেলা পূজা পরিষদের সভাপতি কেশব ঘোষ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই ব্যাপারী, খুরশেদ আলম, শাহনাজ বেগম।

আয়োজক রতন ঘোষ বলেন, আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার। তাই দুর্গোৎসবের আনন্দ গরীব-দু:খী সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ আয়োজন। প্রতি বছরের মতো এবারও স্থানীয় হিন্দু-মুসলমান সবার মাঝে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। আমার ইচ্ছা প্রতিবছর এভাবেই মানুষের মাঝে যেনো বস্ত্র বিতরণ করতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102