ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ১৪০ যৌনকর্মী পেলেন খাদ্যসামগ্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার পঠিত

দুর্গাপূজা উপলক্ষে ১৪০ যৌনকর্মীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফরিদপুরের মানবতার জন্য কাজ করা নন্দালয়। নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু ও তার ভাই ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে রথখোলার যৌনপল্লির সামনে খাদ্যসামগ্রী করেন আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান ও নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতিজনের জন্য ২৫ কেজির এক বস্তা চাল, এক কেজি তেল ও এক কেজি লবণ।

রাশেদা নামে এক যৌনকর্মী বলেন, আমাদের যৌনপল্লির দিকে কেউ সেভাবে খেয়াল করেন না। তবে বিধান সাহা কাউন্সিলর হওয়ার পর থেকে তার ছোট ভাই বিশ্বজিৎ কুমার সাহা তনু এবং বিধান কাউন্সিলর প্রতি মুহূর্তে আমাদের খোঁজখবর নেন। নিজেদের অর্থায়নে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। এবার দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রত্যেকের জন্য এক বস্তা করে চাল, তেল এবং লবণ দিয়েছেন। আমাদের সবার পক্ষ থেকে তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

এ বিষয়ে বিশ্বজিৎ সাহা তনু জাগো নিউজকে বলেন, শুধু মাটির মাকে সাজালে তো হবে না আমাদের যে জীবিত মা রয়েছেন তাদেরও খাওয়াতে পড়াতে হবে। সেই চিন্তা থেকেই আমি প্রতি বছর পূজার আগে যৌনকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেই। আমার চিন্তাভাবনা রয়েছে সামনের দিনে রথখোলা যৌনকর্মীদের জন্য একটি আলাদা গোরস্থানের ব্যবস্থা করে দেওয়ার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা। পূজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জীব দাস, আজমত আলী খানসহ রথখোলা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102