ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি-জামায়াতের আমলে আইনের ‘অ’ও ছিল না: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার পঠিত

বিএনপি-জামায়াতের আমলে আইনের ‘অ’ও ছিল না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত যতদিন ক্ষমতায় ছিল, ততদিন আইনের শাসনের অ‘ও ছিল না। শেখ হাসিনা ‘৯৬ সালে সরকার গঠনের পর আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচার শুরু করেন। এবং এই বিচার-কে একটি পর্যায়ে নিয়ে যান।

তিনি বলেন, ২০০১ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করার পর আমরা এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করার ঘৃণ্য হস্তক্ষেপ দেখতে পেয়েছি। ২০০৯ সালে সরকার গঠনের পর আবারও এই মামলার বিচারের দায়িত্ব শেখ হাসিনার ওপরই বর্তায়। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি সেটা শেষ করেছেন।

মামলাজট কমাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, কোনো সরকারের আমলে মামলাজট নিরসনের চেষ্টা করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর উদ্যোগ নেয়।

মহাসমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারা দেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এ মহাসমাবেশে অংশ নিয়েছেন।

এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর উপস্থিতি আইনজীবীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102