ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনার ফোন ফিরে পেতে উর্বশীর ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পঠিত
উর্বশী

বিশ্বকাপের ১৩তম আসরে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল নানান রকমের বাড়তি উন্মাদনা। ১ লাখ ৩২হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা।
সাধারণ দর্শকদের পাশাপাশি বলিউড তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভারতকে সমর্থন জোগাতে এদিন মাঠে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেখানে ম্যাচ চলাকালে তাকে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে নিজের সোনায় মোড়ানো আইফোন হারিয়ে বিপাকে পড়েন।

এবার হারানো ফোন ফিরে পেতে পুরস্কার ঘোষণা করলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৭ অক্টোবর) উর্বশী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে একটি স্যাটেলাইট ম্যাপের স্ক্রিন শর্ট রয়েছে। পাশাপাশি এতে উর্বশী লিখেছেন, পুরস্কার প্রদান করব। ফোনটির সর্বশেষ অবস্থান একটি মলে। তবে পুরস্কার হিসেবে কী দেবেন সে বিষয়ে কিছু জানাননি উর্বশী।

এর আগে উর্বশী তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ফোন হারানোর কথা জানান। তাতে এ অভিনেত্রী লিখেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়ে গেছে। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।

উর্বশী তার এই পোস্ট আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন উর্বশী।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102