ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের নতুন হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬৪ বার পঠিত

সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলি জিম্মিদের ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হবে না বলে জানিয়েছে হামাস।

শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এক হামাস কর্মকর্তা ওসামা হামদান এ কথা বলেন।

তিনি বলেন, জিম্মি ইসরাইলি সেনাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। এর সঙ্গে (ফিলিস্তিনি) বন্দী বিনিময়ের বিষয়টি জড়িত। আর ইসরাইল গাজা ও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এটা নিয়ে আমরা আলোচনাই করব না।

শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক এক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এ হামলায় সহস্রাধিক মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা।

শুধু তাই নয়, তারা শতাধিক মানুষকে জিম্মি করেও নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে দুই আমেরিকানও ছিলেন।

এই দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়াকে শুভেচ্ছার নিদর্শন বলে উল্লেখ করেন হামাস নেতা গাজী হামাদ। বন্দীদের মধ্যে যারা ইসরাইলি নন, সম্প্রতি তাদের ‘অতিথি’ হিসেবে সম্বোধন করছে হামাস। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল সংগঠনটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102