ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমরা রাজকীয়ভাবে চলি, ব্রিটিশ প্রাইম মিনিস্টারও আমার মতো চলে না: শিল্পমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

দেশের অর্থনীতির যে শনৈঃ শনৈঃ উন্নতি হচ্ছে সেটি বোঝাতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, ‘আমরা রাজকীয়ভাবে চলি। ব্রিটিশ প্রাইম মিনিস্টারও আমার মতো চলে না।’ এ সময় নিজের বিলাসব্যসনের ফিরিস্তিও তুলে ধরেন মন্ত্রী।

রোববার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘এত সুবিধা বিদেশে নেই। আমি নূরুল মজিদ হুমায়ূন যেভাবে চলি, ব্রিটিশ প্রাইম মিনিস্টারও চলে না আমার মতো। আমরা রাজকীয়ভাবে চলি। আমার তিনটা গাড়ি, আমার ড্রাইভার, স্যালুট, পুলিশ এগুলো নেই কারও। এর চেয়ে সুন্দর দেশ কার আছে? তারপরও কেন চোর হবে, দুর্নীতি কেন করব? কত লাগে?’

শিল্পমন্ত্রী বলেন, ‘গ্রাম বদলে গেছে। গ্রামে সবকিছু পাওয়া যায়। অনেক বন্ধুকে ধরে গ্রামে নিয়েছি, যারা বিশ্বব্যাংকে ছিল, বহু জায়গায় ছিল। রিটায়ারমেন্টের পর তারা ঘুরে দেখে। বলি, তুই তো ইউনিভার্সিটিতে পড়াইছস, আমি কয়টা প্রাইমারি স্কুল করেছি দেখ। ঘোর, আমি কয়টা প্রতিষ্ঠান করেছি, চল। হোয়াট ইউ হ্যাভ ডান, দেশের জন্য তোমার কোনো অবদান নেই। এখনো বইসা বইসা বিশ্বব্যাংকের টাকাই খাও। বউ ছেলেমেয়ে রেখে আসছ, আবার বুয়া হয়ে যাও বাচ্চাদের পালতে!’

অবকাঠামো উন্নয়নের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি প্রাসঙ্গিক ভাবে এক অতিরিক্ত সচিবের পারিবারিক অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, ‘ওই অ্যাডিশনাল সেক্রেটারি আগে বাড়িতে যেত না। এখন ছুটি পেলে নিজের গ্রামে যায়। নিজের গ্রামের বাড়িতে এখন কমিউনিকেশন হয়ে গেছে। জায়গা, জমি, আগামী প্রজন্ম তো একবার (গ্রামে) আসতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমার ডক্টরেট নাই, পিএইচডিও নাই। সবচেয়ে খারাপ ছেলেটা— আমি চলে গেলাম গ্রামে— ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে। আমি দেখি, অনেকেই ছেড়ে দিয়ে গ্রামে গেছে। আমাদের এখন যে অবস্থা গ্রামে, আমি খুব আশাবাদী। গ্রামে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। এখন যাচ্ছে সবাই, গ্রামকে বদলে দেব, এটা করাতে গ্রাম বদলে গেছে। সবকিছু পাওয়া যায়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102