ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভৈরবের ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

পরিবারের চার সদস্যকে নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা সুজন মিয়া (৩৫)। ভৈরবের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চারজনই ঘটনাস্থলে মারা যান।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন সুজন, তার স্ত্রী ফাতেমা (৩০), দুই ছেলে সজীব (১৪) ও ইসমাইল (১০)।

নিহত সুজনের ভাই মিজান মিয়া দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ দেখে তিনি বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া নিহতের অপর ভাই স্বপন মিয়া বলেন, আমরা তিনভাই ঢাকায় থাকি। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গত শুক্রবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজকে আমিসহ ভাইয়ের পরিবার নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম। ট্রেন ভৈরব রেলস্টেশনের আউটার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে আমাদের ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাঁধায়। এতে মুহূর্তে ছিটকে যায় আমাদের বগি। আমি বেঁচে গেলেও আমার পরিবারের চারজন ঘটনাস্থলে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102