ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার কালীগঞ্জে ফেনসিডিলসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার মাদক কারবারি আটক হয়েছে। জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-০০৫৭)। রোববার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে কালীগঞ্জ-নূরনগর সড়কের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার হয়।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আমিন মোড়লের ছেলে রমজান মোড়ল (৪২), পূব কুলিয়া গ্রামের আব্দুল্যাহ মোল্যার ছেলে অয়েজকুরুনি (৩৫), রশিদ মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত (৩২) ও বহেরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল সরদার (৩০)।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, উকশা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেনসিডিল আনার পর দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে আমার নেতৃত্বে থানার সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান ও পুলিশ সদস্যরা ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেন। এ সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ১৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে (মামলা নম্বর-২৫)। মাদকদ্রব্য বহনের অপরাধে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102