ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেলো মাদরাসা ছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তানজিনা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসা থেকে ৫০০ গজ দুরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা। এসময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর আশপাশের লোকজন দৌঁড়ে এসে তানজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগামী লরি ধাক্কা দিলে একছাত্রী গুরুত্বর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102