ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭১ বার পঠিত

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। শনিবার (২৮ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের রাজধানী কায়রোর ১৩২ কিলোমিটার উত্তরে বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় পড়ে। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে একটি বাসের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। বেহেইরিয়া রাজ্যে সড়কের দুরবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটে।

মিসরের সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে আগুনে ধরে যাওয়ায় পুড়ে ১৮ জন মারা যান। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৩ জন।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সড়কের একটি লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102