ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহাসমাবেশ থেকে ফেরার পথে গ্রেফতার ৩৭ নেতাকর্মী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পঠিত

ঢাকায় সমাবেশ শেষে জয়পুরহাটে ফিরে আসার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার জেলার কালাই উপজেলার বাঁশের ব্রিজ নামক স্থানে এ তল্লাশি করা হয়।

এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালাই উপজেলা জামায়াতের সাবেক আমীরসহ বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বেলা দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।

তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট সদরের ২৫ জন, কালাইয়ে ৩ জন, ক্ষেতলালে ৫ জন, পাঁচবিবিতে ৬ জন এবং আক্কেলপুর ৭ জনসহ বিএনপির ৪১ এবং জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট ২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশ শেষ করে আসার সময় কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় ৩৭ জনসহ মোট এপর্যন্ত ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102