ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হরতালের সমর্থনে চট্টগ্রাম আদালতে মিছিল-সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় বক্তরা বলেন, হীন চক্রান্ত্রের অংশ হিসাবে ঢাকায় শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা উষ্কানিতে পুলিশ ন্যাক্কারজনক হামলা করে শত শত নেতাকর্মীকে আহত করেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে এসব ষড়যন্ত্র করছে। এ সমাবেশ থেকে জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হাসান আলী চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102