ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধান বিচারপতির ফটকে লাথি মারা মানেই বিচার বিভাগে লাথি মারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমলূক কাজ করে শনিবার (২৮ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে হত্যা করেছে। দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এ হত্যার বিচার অবশ্যই হবে। শনিবার প্রধান বিচারপতির ফটকে লাথি মারা হয়েছে। এটা আমি মনে করি বিচার বিভাগে লাথি মারা হয়েছে। এটা কোনো সরকার, বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এর বিচার হবে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুরে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। রাজনীতিতে অনেক কথা, দেশের মানুষের কল্যাণের কথা দেশের মানুষের উন্নয়নের কথা বলতে কারো বাধা নেই। কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা চালানো হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন। তিনি দেশের উন্নয়ন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যবস্থা করেছেন। দেশের আইনের শাসন চালু থাকুক এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার ও জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ায় এদেশে নির্বাচন হবে। কারণ রাস্ট্রের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের ইচ্ছায় রাস্ট্র পরিচালিত হবে এবং সংবিধান অনুসারে প্রতি পাঁচ বছর পরপর জনগণ তাদের তাদের প্রতিনিধিদের নির্বাচন করবেন। তারা এ রাস্ট্র পরিচালনা করবেন।

এ সময় আরও বক্তব্য দেন- আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) উম্মে কুলসুম, জেলা রেজিস্ট্রার সাদিকুল নাহার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102