ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের সাবেক নেতার মোটরসাইকেলে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত
সড়কে জ্বলছে মো. পারভেজের মোটরসাইকেল।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে ছাত্রলীগের সাবেক নেতা মো. পারভেজের মোটরসাইকেল। রোববার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে মাটিরাঙ্গার হর্টিকালচার সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

মো. পারভেজ জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মাটিরাঙ্গা ফেরার পথে খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়িসংলগ্ন মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছালে এ হামলা হয়। তখন ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে কয়েকজন লোক মোটরসাইকেলের গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার পর বিএনপিকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

অন্যদিকে ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির ওপর দায় ছাপানোর চেষ্টা করছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, এ ব্যাপারে জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102