ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ছাড় নয়, সহিংসতা এড়াতেই জামায়াতের সমাবেশে বাধা দেওয়া হয়নি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, জামায়াতের ওপর তো আরও আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের কোনো স্পেস বা ছাড় দিইনি।’

বুধবার রাতে রাজধানীর মনিপুরি পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবিধানিক কাঠামোয় বিএনপির সঙ্গে সংলাপে রাজি: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবিধানিক কাঠামোয় বিএনপির সঙ্গে সংলাপে রাজি: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াতে ইসলামী অনুমতি ছাড়াই সমাবেশ করে ফেলল। আলোচনা হচ্ছে, সরকার জামায়াতে ইসলামীকে ছাড় দিচ্ছে বা সমঝোতা হয়েছে। এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতকে ছাড় দেওয়া হচ্ছে না। নিবন্ধিত না হলেও সেদিন তাদের বাধা দিলে সহিংস পরিস্থিতি তৈরি হতো। তাই সহিংসতা এড়াতে সমাবেশ করতে বাধা দেওয়া হয়নি।’

জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জামায়াত নিবন্ধিত দল নয়। সুতরাং তাদের কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না।’

গত ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করে জামায়াতে ইসলাম। শুরু থেকেই ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সেদিন পুলিশি বাধা অমান্য করে সমাবেশ করে দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102