ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি জ্বালাও-পোড়াও করেছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করেছিল। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে। পুলিশ-সাংবাদিকে নির্যাতন করেছে, হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের আম্বরখানা এলাকায় একটি চেইনশপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. একে আবদুল মোমেন আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সেজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

এসময় সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী সেলিনা মোমেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ ও ব্যবসায়ী নওরোজ জাহান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102