ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সিকান্দার রাজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। তার আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে। তার আগে অনুষ্ঠিত হবে বাছাই।

এতদিন ক্রেইগ আরভিন সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে ছিলেন। রাজা সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পাওয়ায় আরভিন এখন শুধু টেস্ট আর ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন।

রাজাকে অধিনায়ক করার পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা। ডেভ হিউটনকে হেড কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে। বাছাইয়ের কথা মাথায় রেখে তাকে রাখা হয়েছে নির্বাচক প্যানেলেও। সঙ্গে আহ্বায়ক হিসেবে থাকছেন ডেভিড মুটেন্ড্রা। সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরাকে প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইয়ের পর সেই পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102