ads
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর যা বললেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। বাংলাদেশও পেল স্বস্তির জয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রান ও বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সাকিব।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বেঁচে রইলো লাল-সবুজ জার্সিধারীদের। পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের কারণও জানিয়েছেন সাকিব।

সাকিব বলেন, পিচে বোলারদের জন্য তেমন সুবিধা ছিল না। তবু তুলনামূলক ভালো বোলিং করেছি আমরা। বাউন্ডারি ছোট ছিল। ফলে ব্যাটিংয়ে সহায়তা পেয়েছি। আমাদের আরও ম্যাচ জিততে হবে। আমরা জানতাম ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের বিশ্বাস ছিল, আমরা পাল্টা লড়াই করতে পারবো।

তিনি বলেন, সীমানা ছোট ছিল। এটা ব্যাটিংয়ে সহায়তা করেছে আমাদের। ব্যাটে বল আসছিল। আমি কখনও পেছনে ফিরে তাকাই না। আমরা জয়ের ধারায় থাকতে পারতাম। সেই সামর্থ্য আমাদের ছিল। কিন্তু তা হয়ে উঠেনি, এটাই চরম হতাশার।

উল্লেখ্য, চলমান আসরের প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে এরপর টানা ৬ ম্যাচ হারে তারা। এতে তুমুল সমালোচনার মুখে পড়ে টাইগাররা। অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো সাকিব বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102