ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ সেকেন্ড বাকি থাকতেই ম্যাথিউসকে আউট দেওয়া হয়: মেন্ডিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের তিন উইকেটের জয় ছাপিয়ে আলোচনায় এঞ্জেলো ম্যাথিউসের আউট। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস।

ম্যাথিউসের এই আউট হয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। মাঠ ও মাঠের বাইরে অনেকেই আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এবার লঙ্কান অধিনায়কও আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মেন্ডিস বলেন, ‘তার আউটটা খুব হতাশাজনক। তিনি যখন ক্রিজে যান তখনো পাঁচ সেকেন্ড বাকি ছিল। তারপরেই তিনি হেলমেটের সমস্যায় পড়েন। পরবর্তীতে তাকে আউট দেওয়া হয়। এটা খুব হতাশাজনক যে আম্পায়াররা সঠিক সিদ্ধান্তটা দেননি।’

ম্যাথিউসের আউট বাদ দিলে তরুণ লঙ্কান দলটি ভালোই লড়াই করেছে। সব উইকেট হারিয়ে তারা ২৭৯ রান করে। তবে ব্যাটিংয়ে ৩০-৪০ রান কম হওয়ার কথা স্বীকার করেন মেন্ডিস।

তিনি বলেন, ‘চারিথ অসাধারণ খেলেছেন। তবে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। তরুণ ক্রিকেটারদের এগিয়ে আসায় আমি বেশি খুশি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102