ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে: রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নাশকতা-গণবিরোধী কর্মকাণ্ড করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রচারণা চালাচ্ছে। তাদের সব নাশকতা ও অপকর্ম জনগণের ওপর নামিয়ে এনেছে। সেই লক্ষ্যে এখন তারা সারা দেশে নেতাকর্মীদেরও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা কোথাও কাউকে বাদ দিচ্ছে না। কাউকে না পেলে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের ওপর অমানবিক নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। যেন উৎপীড়নের ভয়ংকর কাঠামো তারা তৈরি করেছে। বিএনপি নেতাকর্মীদের নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে।’

মঙ্গলবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য নতুনভাবে গুম শুরু করেছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তরুণদের টার্গেট করে তুলে নিচ্ছে। পরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় বিরোধী মত দমনে কাজ করছে। অথচ তাদের অস্ত্র, গুলি সবকিছুই জনগণের ট্যাক্সের টাকায়। জনগণকে ভয় পাইয়ে দিতে এবং একতরফা নির্বাচন করতেই তারা কাজ করছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা গণতন্ত্র বিশ্বাস করে না। গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের মতামতে বিশ্বাস করে না। তারাই গণতন্ত্র প্রথম হত্যা করেছে। এখন আবার নতুন কায়দায় বাকশাল কায়েম চলছে।’

রিজভী বলেন, ‘মাত্র কয়েক দিনের ব্যবধানে বিএনপির মহাসমাবেশে (২৮ অক্টোবর) সারা দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এসব দেখে সরকার নাশকতা করে বিপুল মানুষের জমায়েতকে নস্যাৎ করার কাজে লাগিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে। এটা গোটা বিশ্বের মানুষ দেখেছে। আওয়ামী লীগ কত ভয়ংকর ও সর্বনাশা দল হতে পারে দেশবাসী দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের গণতন্ত্রকামী মানুষ এত উৎপীড়নের মধ্যেও রাজপথে নেমে এসেছে। যারা বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি পালন করছে। কারণ দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত, দেশের মালিকানা থেকে বঞ্চিত। তাদের রক্তের ঋণ পরিশোধ ও জনগণের মালিকানা প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102