ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন সিইসি।

এরপর বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার।

এসব বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ও শরিক দলের অবরোধ কর্মসূচির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে অবহিত করবেন কমিশনের সদস্যরা। এরপর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল দেওয়ার কথা রয়েছে।

ভোট সামনে রেখে ৩০ অক্টোবর আইন শৃঙ্খলা সভা করে ইসি। সেই সভা শেষে ইসি সচিব বলেছিলেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা যে বক্তব্য দিয়েছেন, তাদের যে প্রতিবেদন- এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। হরতালের পর অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন, যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।

সচিব সেদিন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণার পরে, নির্বাচনের সময় যখন যে পরিস্থিতি আসবে, তখন আইন শৃঙ্খলাবাহিনী কমিশনকে তা অবহিত করবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে দশম ও একাদশ সংসদ নির্বাচনের সময় তফসিল ঘোষণার দিন ঘিরে নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102