ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে অটোরিকশা ছিনতাই করতে ইটের আঘাতে চালককে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশাচালক আরমান হত্যার ঘটনায় প্রধান আসামি শুক্কুর আলম ও সবুজকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (৮ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রেসব্রিফিং করে পিবিআই।

গ্রেফতার শুক্কুর আলম হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা মজুমদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে এবং সবুজ একই উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি গ্রামের শাহ জামাল বেপারীর ছেলে।

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, যাত্রী সেজে আলম ও সবুজ নামের দুই আসামি আরমানের অটোরিকশায় ওঠেন। তাদের উদ্দেশ্য ছিল আরমানকে হত্যা করে অটোরিকশা নিয়ে যাবেন। পরবর্তীতে তারা নির্জন জায়গায় এসে ইট দিয়ে আঘাত করে আরমানকে হত্যা করে অটোরিকশা নিয়ে যান।

তিনি আরও বলেন, গত ৩০ অক্টোবর থেকে আরমান নিখোঁজ ছিলেন। ৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া আশেক আলী মার্কেট সংলগ্ন এলাকার বালুর স্তূপ থেকে উদ্ধার আরমানের জামা ও জুতা দেখে তার বাবা মরদেহ শনাক্ত করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আলম ও সবুজের নামে কচুয়া থানায় অটোরিকশা চুরির মামলা রয়েছে। পূর্বের মামলা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তারা স্বীকারোক্তি দিয়েছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মাহবুবুর রহমান, কবির হোসেন, শামীম আহমেদ, তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম মীর ও এসআই শরীফুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102