ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, পড়ে গিয়ে দুজনেরই মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার আলগাদিয়া গ্রামের বাসিন্দা জাফর শেখের ছেলে আবু বক্কর (৫) ও শফিকুল ইসলামের মেয়ে নাহিদা আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয় বাসিন্দা ইসরাইল হোসেন জানান, দুপুরের দিকে শিশু আবু বক্কর ও নাহিদা বাড়ির পাশে পুকুর পাড়ে একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102