ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলফাডাঙ্গায় দলবল নিয়ে সৌদি প্রবাসীর ক্ষেতের ধান কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলবল সহকারে এক সৌদি প্রবাসীর জমির পাকা ধান কেটে নিয়েছেন ইউপি চেয়ারম্যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতিতেই তারা জমির ওই ধান কেটে নিয়ে যান।

বুধবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সৌদি প্রবাসী।

মো. দবির মোল্লা নামে ওই সৌদি প্রবাসী অভিযোগ করেন, উপজেলার ৩ নম্বর আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪৫ শতাংশ জমি রয়েছে। ওই জমি তার বাবা গৌর শঙ্কর ঘোষের কাছ থেকে ক্রয় করেন।

দবির মোল্লা দাবি করেন, ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। এসব মামলায় তার পক্ষে রায় এসেছে। কিন্তু তারা আদালতের রায়ও মানছে না। প্রায় এক যুগ ওই জমি পতিত ছিল। এবছর তিনি সেখানে ধান রোপণ করেন। ধান পেকে উঠলে বুধবার সকালের দিকে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক মোল্লা লোকজন নিয়ে ধান কাটতে আসেন। তিনি এসময় ৯৯৯-এ ফোন করলে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এ সময় পুলিশের সামনেই ইউপি চেয়ারম্যানের লোকেরা দবির মোল্লা ও তার স্ত্রী ফাহমিদা ইসলাম মুক্তাসহ পরিবারের ওপর তেড়ে আসেন। তারা কারো কথায় কর্ণপাত না করে জমির সব ধান কেটে নিয়ে যান।

প্রবাসীর স্ত্রী ফাহমিদা ইসলাম মুক্তা অভিযোগ করেন, এর আগে তারা জমির ওপর লাগানো আম ও পেঁপেসহ বিভিন্ন গাছের চারা কেটে ফেলেন। তারা বারবার পুলিশের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। উল্টো তার স্বামীর বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গ্রামেও থাকতে পারছেন না।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, উত্তরাধিকার সূত্রে ওই জমি আমাদের। আমার জমির ধান আমি কেটে নিয়েছি। দবির মোল্লা আমাদের জমিতে অন্যায়ভাবে ধান রোপণ করেন।

এ ব্যাপারে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসা আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী বলেন, কেটে নেওয়া ধান ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে মিটমাট করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো লিখিত অভিযোগ করা হলে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102