ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার দেবিদ্বারে স্কুলের দোলনায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৪ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে স্কুলের দোলনায় চড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুসাইফা জাহান (৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইফা জাহান একই স্কুলের তৃতীয় শ্রেণির গোলাপ শাখার ছাত্রী ছিল। সে দেবিদ্বার এলজিইডি অফিসের কার্যসহকারী শহিদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ওমর ফারুক রাসেল জানান, স্কুলের পিটি ক্লাস শুরুর আগে নুসাইফাসহ তিন শিক্ষার্থী দোলনায় চড়ছিল। ক্লাস শুরু হলে দুজন চলে এলেও নুসাইফা সেখানে থেকে যায়। একপর্যায়ে সে দোলনায় আটকে যায়। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে চিৎকার করে তারা শিক্ষকদের জানায়। এসময় শিক্ষক নিজামুল হক মুন্সি ও ওমর ফারুক রাসেল দৌড়ে গিয়ে তাকে দোলনা থেকে নামাতে চাইলে নিজামুল হক বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়েন। পরে মেইন সুইচ বন্ধ করে নুসাইফাকে উদ্ধার করা হয়। দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের একটি পুরোনো ভবনকে আনসার সদস্যরা আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহার করছেন। ওই ভবন থেকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক তার চলে গেছে। তারটি দোলনার স্টিল ফ্রেমের ওপরে ঝুলে ছিল। সেখান থেকেই দুর্ঘটনা ঘটে।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এএসপি (সার্কেল) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান, ওসি কমল কৃষ্ণ ধর, বিদ্যুৎ অফিসের ডিজিএম ও শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিনের ভাষ্য, নুসাইফা দোলনায় চড়তে গিয়ে গলায় শিকল পেঁচিয়ে মারা গেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, স্কুলছাত্রী মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102