ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমনওয়েলথসহ তিন বিদেশি সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে: ইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি বিদেশি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) কমিশনের সঙ্গে সভা করবে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভোটগ্রহণ করতে চায় কমিশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102