ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর ও ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রোববার (১২ নভেম্বর) সকালে বিরামপুর পৌরশহরের ইসলাম পাড়া আনসার মাঠ এলাকা ও ঘোড়াঘাটের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে জামায়াতের ৯ জন ও বিএনপির ছয়জন রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

গ্রেফতাররা হলেন পৌরশহরের পূর্বপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৮), হাবিবপুর এলাকার মঞ্জুরুল ইসলাম (৪৪), ইসলামপাড়া এলাকার আকরাম আলী (৫০), জগদিসপুর এলাকার আব্দুল লতিফ (৫৫), ঈদগাহ আবাসিক এলাকার আনারুল ইসলাম (৩৮), দিওড় দক্ষিণপাড়া এলাকার মামুনুর রশিদ বাবু (৪০), একইর বাজার ময়নুদ্দিন সরকার (৬৮), তকিপুর এলাকার নুরে আলম (৪২), একই এলাকার মোকছেদ আলী(৪২), ঘোড়াঘাট এলাকার জামায়াতের রুকন (সদস্য) আশরাফুল ইসলাম (৩৮), মোতালেব হোসেন (৩০), রিপন মিয়া (২৯), মিলন মিয়া (২৮), ফিরোজ কবির (৩২) ও পালশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম (৪২)।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নাশকতা পরিকল্পনা করার সময় বিরামপুর ও ঘোড়াঘাট এলাকা থেকে জামায়াতের ৯ ও বিএনপির ছয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102