ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন।

ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু, এ বিষয়ে ইসির কনসার্ন কী? তফসিলে প্রভাব পড়বে কি না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লু’র চিঠি সংলাপের কি না এ বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সংবিধানের আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেভাবে কাজ করবে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102