ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকায় ট্রাকচাপায় জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।

জাহাঙ্গীর একই উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।

আহতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিলেটগামী মালবাহী একটি ট্রাক সুরাবই এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও দুই যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত অন্য দুইজন হাসপাতালটিতে চিকিৎসাধীন। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102