ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবীনগরে সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পথসভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বীর আবু আব্বাস ভুঁইয়ার নেতৃত্বে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

বীর আবু আব্বাস ভুঁইয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য।
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সমানে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় রাখা বক্তব্যে বীর আবু আব্বাস ভুঁইয়া বলেন, বিএনপি ও জামায়াতের লোকেরা নির্বাচনকে বানচাল করার জন্য অবরোধের নামে নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। তারা বোমা হামলা ও অগ্নি সন্ত্রাস করে দেশকে ধ্বংস করার পাশাপাশি পাকিস্তান বানাতে চায়। অচিরেই বিএনপি-জামায়াতকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102