ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোচিত রাকিব হত্যা মামলায় যুবলীগ নেতা শাওনসহ গ্রেপ্তার ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহ: আওয়ামী লীগ নেতার ভাতিজা আব্দুর রাজ্জাক রাকিব (২৪) হত্যা মামলায় যুবলীগ নেতা শাওনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন আসামিদের গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে ঢাকার সাভার থানার আমিন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর যুবলীগের বহিষ্কৃত সদস্য ইয়াছনি আরাফত শাওন (৩৫), তার ভাই মাসুদ পারভেজ (৩৭), সহযোগী আনিছুর রহমান ফারুক (৩৮), মানিক (৩২), মবিন (৩৩) ও শান্ত (২০)।

এর মধ্যে মামলার প্রধান আসামি শাওনের নামে হত্যা, অস্ত্র ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে গ্রেপ্তারকৃত সবাই রাকিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে দাবি করেছেন নিহতের চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর।

এ বিষয়ে ডিবির ওসি ফারুক হোসেন আরও বলেন, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার জেলার তারাকান্দা ও ফুলপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এসব অনুষ্ঠানে আলাদা তিনটি হাইয়েজ গাড়ি নিয়ে যোগ দেন ময়মনসিংহ নগরের চরপাড়ার বাসিন্দা ও মহানগর যুবলীগের বহিষ্কৃত নেতা শাওন পারভেজ ও তার কর্মীরা। রাতে কর্মসূচি শেষে ময়মনসিংহ নগরে ফেরার পথে চায়না মোড়ের টোল প্লাজায় পৌঁছালে সাইড দেওয়া নিয়ে এক ট্রাকচালকের সাথে তর্কে জড়ান শাওন পারভেজ ও তার কর্মীরা। একপর্যায়ে যুবলীগ নেতাকর্মীরা ট্রাকচালককে মারধর শুরু করেন। এসময় স্থানীয় বাসচালকসহ অন্যরা তাদের থামাতে গেলে যুবলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামে তিনজন রক্তাক্ত জখম হন। এ অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন- একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) ও ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)। তারা পেশায় বাসচালক।

# বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102