ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিতে দেশটির সংসদে একটি বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। আর তাতে সমর্থন জানানোর কথা বলেছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ওই বিল নিয়ে দক্ষিণ আফ্রিকার সংসদে বিতর্ক হবে। আর সেটি বিলটি পাস করানোর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দেশটি।

বুধবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। তাদের হিংস্রতা ক্রমেই ভয়াবহ দিকে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে ১৯৯৪ সালে অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে।

এরই মধ্যে গাজায় নির্বিচার হামলা চালানোর দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট রিসিল রামাফোসা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি প্রথম থেকেই গাজার বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

গত মাসে কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংঘাতে লিপ্ত উভয়পক্ষকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৈন্য মোতায়েনে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায়।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102