ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’: মৌলভীবাজারে জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মৌলভীবাজারে ৩৩ কেভি জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। এতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিকেল ৫টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের দুটি পৃথক কারিগরি টিম কাজ করছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

শহরের মোস্তফাপুরে বসবাসকারী ইমাদ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বিকেল ৫টা থেকে বিদ্যুৎ নেই। ফোনের চার্জ শেষ হয়ে গেছে। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আহমেদ বলেন, ‘আগামীকাল আমার পরীক্ষা আছে অথচ বিদ্যুৎ নেই। পরীক্ষা কেমন হবে তা নিয়ে চিন্তায় আছি।’

পশ্চিম বাজারের ব্যবসায়ী ওয়াহেদ আলী বলেন, সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। কাস্টমারকে সার্ভিস দিতে সমস্যা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102